• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

অবৈধ অস্ত্রের তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউনাইটেড ডেস্ক / ০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্রের তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে দ্রুত কাজ শুরু করার জন্য বিশেষ ডেডিকেটেড ইউনিট গঠন করেছে সরকার।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে দ্রুত কাজ শুরু করার জন্য বিশেষ ডেডিকেটেড ইউনিট গঠন করা হয়েছে। এসএমজি বা ভারী অস্ত্র/রাইফেলের তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত; এলএমজি/রাইফেলের তথ্যদাতাকে ১ লাখ টাকা এবং পিস্তল, রিভলভার ও শর্টগানের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং নিকটস্থ থানা, র‌্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীর হটলাইনে যোগাযোগ করে অবৈধ অস্ত্রের তথ্য দেওয়া যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category