ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে মালিহাতা ও শান্তিনগরে মধ্যবর্তী স্থানে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা চালক মোহাম্মদ হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার ( ২৮ আগস্ট) সকাল ৮ টায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনার কারণে ঢাকা -সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েন শত শত যান ও গাড়ীতে থাকা যাত্রীরা।
তবে খাটিখাতা হাইওয়ে পুলিশের ওসি হালিম জানান সকাল ৯ ঘটিকা থেকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি জানান, পাথর বোঝাই ও বালু বোঝাই দুটি ট্রাক মুখোমুখি হলে এতে বালুর ট্রাকের চালক মোহাম্মদ হোসেন (৪০) পায়ে আঘাত প্রাপ্ত হন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।