• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

প্রত্যাশা ছিল সরকার ‘হ্যাঁ’ ভোটের সিদ্ধান্ত অবজ্ঞা করবে না

ইউনাইটেড ডেস্ক / ৪৯ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমাদের প্রত্যাশা ছিল অন্তত এই সরকার ‘হ্যাঁ’ ভোটের সিদ্ধান্ত অবজ্ঞা করবে না।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা জামায়াতের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, প্রশাসন, ও রাষ্টীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করা, মাদকমুক্ত করা, আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সরকারকে উদ্দেশ্য করে রেজাউল করিম বলেন, আমাদের দুঃখ এতো বেশি থাকতো না, যদি আমরা একসাথে নির্যাতিত না হতাম। সরকার দল এবং বিরোধী দল আমরা একসঙ্গে গুম, খুন, হামলা-মামলা এগুলোর শিকার হয়েছি। আমাদের প্রত্যাশা ছিল অন্তত এই সরকার হ্যাঁ ভোটের সিদ্ধান্ত অবজ্ঞা করবে না। কারণ আজকে যারা ক্ষমতায় আছে, কালকে তারা ক্ষমতায় নাও থাকতে পারে। এটিই পৃথিবীর ইতিহাস। ৪১ সাল পর্যন্ত যারা ক্ষমতার সিরিয়াল সাজিয়েছে তারাতো এখন বাংলাদেশে থাকতে পারে নাই।

তিনি বলেন, আমরা যার যার প্রতীকেই নির্বাচন করেছিলাম। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আমরা সবাই ভূমিকা পালন করার মাধ্যমে দেশের প্রায় ৭০ পার্সেন্ট মানুষ হ্যা’র পক্ষে রায় দিয়েছে। ‘হ্যাঁ’ ভোটের মধ্যেই জাতির দীর্ঘদিনের সমস্যাগুলো সামাধান ছিল। স্বাধীন বিচার ব্যবস্থা, দুদককে স্বাধীনভাবে সাজানো, দেশের মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে তৈরি করা, পিএসসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে সাজানোর কথা। বিশেষ করে ক্ষমতার ভারসাম্যের কথা উল্লেখ ছিল। ‘হ্যাঁ’ ভোটে রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন ছিল। সরকার যেই আসুক না কেন, আমরা মনে করেছিলাম সংবিধান সংস্কার করে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। এটি ছিল জাতির প্রত্যাশা এবং জাতি সেইভাবে রায় দিয়েছে।

জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্যাহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও জামায়াত নেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category