• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

মৃত্যুপুরী নেপাল: নিহতের সরিতে ১৬২ জন

আন্তর্জাতিক ডেস্ক / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আকস্মিক বন্যায় নেপাল যেন মৃত্যুপুরীতে রুপ নিয়েছে। দেশটির স্মরণকালের ভয়াবহ এই বন্যায় নিহতের সংখ্যা ১৬২ জন ছাড়িয়েছে। এছাড়া ১০৮ জন ভারতীয়সহ আরো ৪০০ জন নিখোঁজ রয়েছেন। নেপালি গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার ও ত্রাণকার্যের জন্য ১৪টি হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভোতে কোশি নদীতে বন্যার পানি প্রবল বেগে প্রবেশ করে। পানির এই ঢল তিব্বতের দিক থেকে এসেছে।

নেপাল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পানির আকস্মিক বৃদ্ধি রাসুয়া জেলার তিমুরে এবং নিকটবর্তী শ্যাফ্রুবেসি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে এবং যানবাহন, পণ্য ও অন্যান্য সম্পত্তি ভেসে গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার জন্য রাসুয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপাল পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category