• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবার

ইউনাইটেড ডেস্ক / ৪৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় সংগঠিত অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারী ১৬ জন বাংলাদেশির মধ্যে নয়জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশে পৌঁছাবে।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং-বিজি ৩৪০ ফ্লাইটে মরদেহগুলো আসবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংগঠিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category