• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ ইতালি বাব আল-মান্দেব প্রণালির কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করছে জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা ঠিক ছিল না : আইনমন্ত্রী মক্কা-মদিনা রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়: চরমোনাই পীর সারাদেশে বৃষ্টির আভাস চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ায় বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী জুলাই সনদ-তিস্তা ব্যারেজ-চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের মানুষ প্রস্তুত স্থানীয় সরকার নির্বাচন: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চান জামায়াত আমির লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল জুলাইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া ডেস্ক / ৪৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

২৩ আগস্ট (রোববার) এক সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে .

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category