গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় ট্রাকের সাথে লোকাল বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
১৮ আগস্ট (মঙ্গলবার) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি লোকাল বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়ে।
পরে, গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান তিনি।