• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

এনবিআরকে জনবান্ধব হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় বর্তমান সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৮ আগস্ট (মঙ্গলবার) রাজধানীতে জাতীয় রাজস্ব সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। এমনকি করদাতাগণও তাদের আস্থ্যাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়।

তিনি আরও বলেন, দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জনআস্থা অর্জন সম্ভব। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব রাজস্ব কর্মকর্তাদের অবশ্যই নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন,বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আন্তর্জাতিক ব্যাণিজের ধরন পরিবর্তন হচ্ছে। সারাবিশ্বে একটি প্রযোজ্য বিষয় হলো আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা।

তিনি আরও বলেন, একই করদাতার উপরে বারবার করে বোঝা বাড়িয়ে না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি টেকসই পদ্ধতি মাফ করবেন। তাদের বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়। বরং কর প্রদানে সক্ষম ব্যাক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাবিধি নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করার অত্যন্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category