• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৬০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৮ আগস্ট (মঙ্গলবার) সকালে সম্মেলনস্থলে উপস্থিত হন তিনি।

সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।এছাড়া থাকছে প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময়েরও সুযোগ।

মঞ্চে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category