• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

নির্ধারিত রুটে নারীদের বাস সার্ভিস চালু হচ্ছে

ইউনাইটেড ডেস্ক / ১০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নির্বাচনি প্রতিশ্রু‌তির অংশ হি‌সে‌বে রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীতে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে বিআর‌টি‌সির ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে। নির্ধারিত রুটে পিংক র‌ঙের এ সব বা‌সে শুধু নারীরা যাতায়াত কর‌বেন। পাশাপাশি গা‌ড়ির চালক ও সহকারী থাক‌বেন নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ম‌হিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

সম্প্রতি বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

তারা আরও জানায়, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category