রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শহীদ মামুন হলের অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ এবং ছাত্রাবাসের মসজিদে রাত্রি যাপন হতে বিরত থাকার নির্দেশ কলেজ প্রশাসনের।
গতকাল ( ৯ অগাস্ট) রবিবার সরকারি তিতুমীর কলেজের ওয়েব সাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। শহীদ মামুন হল ছাত্রাবাসের মসজিদের পবিত্রতা রক্ষার্থে ১১:০০ টার পর মসজিদে অবস্থান করা (রাত্রিযাপন) হাতে বিরত থাকা এবং অনাবাসিক শিক্ষার্থীদের অনতিবিলম্বে ছাত্রাবাস ত্যাগ করার জন্য নির্দেশ দেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন রাত ১২:০০ টার পূর্বে স্ব স্ব কক্ষে শিক্ষার্থীদের অবস্থান করতে হবে। বিদ্যুৎ ও পানি সাশ্রয় এবং নামাজ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ময়লা -আবর্জনা যত্রতত্র না ফেলার নির্দেশ দেন কলেজ প্রশাসন।