• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র সরাসরি মূল্যায়নের জন্য দেশের বিভিন্ন হাসপাতাল হঠাৎ পরিদর্শন করা হচ্ছে। কোথায় কী ধরনের সমস্যা রয়েছে এবং কীভাবে সেবার মান আরও উন্নত করা যায়, তা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ, টিকা এবং পরিবার পরিকল্পনা সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। তার অভিযোগ, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রত্যাশিত উদ্যোগ নেওয়া হয়নি।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও অন্যান্য সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category