• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ঘুমন্ত দম্পতির কক্ষ থেকে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা চুরি

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের হাজী শাহে আলম পাটারী বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, চোরেরা বাড়ির বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে একটি নির্দিষ্ট কক্ষ থেকে প্রায় ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা মোছলেহ উদ্দিন জানায়, যে কক্ষ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়েছে, সেই একই কক্ষেই তারা স্বামী স্ত্রী ঘুমিয়ে ছিলেন। ওই কক্ষের একটি স্টীলের আলমারি ভেঙে ফেললেও তারা ঘুম থেকে টের পাননি। তাদের ধারণা গভীর ঘুমে রাখার জন্য কোনো ধরনের ঘুমের ওষুধ বা চেতনানাশক ব্যবহার করতে পারে চোর।

বাড়ির বাসিন্দা এমএস বাবু পাটোয়ারী বলেন, “ঘটনাটি চুরি হলেও অনেকটা রহস্যজনক। কারণ, আগে থেকে সুনির্দিষ্ট তথ্য না থাকলে চোরেরা ঘরের ওই একটি কক্ষেই প্রবেশ করত না। অন্য কোনো কক্ষে তারা ঢোকেনি।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

খবর পেয়ে কমলনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির গৃহকর্তা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category