• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে চার প্রাইভেট হাসপাতাল-ডায়াগনস্টিকে ৩৫ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের পাঁচটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ রায়হান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অপারেশন থিয়েটারেরঅস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনের অতিরিক্ত বেড থাকায় সিটি হাসপাতালে ৫ হাজার টাকা, লাইসেন্স না থাকায় পপুলার ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারকে ২০ হাজার টাকা, লাইসেন্স ও বাণিজ্যিক মিটার না থাকায় আর এস ডেন্টাল এক্স-রে সেন্টারকে ৫ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না করায় ডা. আউয়াল শিশু সার্জারী সেন্টার ও জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে রয়েল মেডিক্যাল সার্ভিসেস-এ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে কর্তৃপক্ষ পালিয়ে যায় বলে জানা গেছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এবং জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৫টি প্রতিষ্ঠানে ৩৫হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থ এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category