• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদীর পানি

ইউনাইটেড ডেস্ক / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, রক্তি জাদুকাটা, বৌলাইসহ অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এছাড়া সড়ক থেকে পানি নেমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

১৪ জুলাই (মঙ্গলবার) দুপুর পর্যন্ত সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে ১১ সেন্টিমিটার নেমে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ছাতক উপজেলার ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ১১ সেন্টিমিটার হ্রাস পেলে বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে থাকা আনোয়ারপুর সড়ক ও বিশ্বম্ভরপুরের শক্তিয়ারখলা সড়ক থেকে পানি নেমে যাওয়ায় ইতোমধ্যে যানচলাচল স্বাভাবিক হয়েছে। এমনকি তাহিরপুর, ছাতক, মধ্যনগরসহ বেশ কয়েকটি গ্রামীণ সড়কে ঢলের পানিতে তলিয়ে গেলেও বর্তমানে সেই সড়কগুলো থেকে পানি গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কম নামায় জেলার সব কয়টি নদীর পানি কমতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category