• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ঢাকাসহ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ইউনাইটেড ডেস্ক / ৮৮ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ঢাকাসহ দেশের ৫ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

১২ জুলাই (রোববার) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে, রাজধানীতে মধ্যরাত থেকে একটানা তুমুল বৃষ্টি হচ্ছে। এতে কোনো কোনো এলাকায় হাঁটুসমান পানি জমেছে। এরই মধ্যে কর্মদিবসে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রোববার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৯৭ মিলিমিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category