• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই শিশুকে কীটনাশক পান করিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত চট্টগ্রামে পাহাড়ধসে ৩০ মৃত্যুর ঘটনায় এনসিপির শোক ১৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন 
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ইউনাইটেড ডেস্ক / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর (পুনঃ) স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

৭ জুলাই  (মঙ্গলবার) আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাক্ষরিত সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানায় আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

আরও বলা হয়, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর (পুনঃ) স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category