গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১০২০ জন।
১৯ সেপ্টেম্বর (শনিবার) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে মারা গেছে ৪ জন।
এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৩ জনে।