আফ্রিকার মরুতে ঝড়তোলা হাকিমিরা বিশ্বকাপের আয়োজক দেশ কানাডাকে উড়িয়ে দিয়েছে। পারফরম্যান্স বিচারে ইউরোপের দেশটি মরক্কোর বিপক্ষে কোন প্রতিরোধ গড়তে পারেনি। ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে অ-প্রতিরোধ্য ছিল মরক্কো। দলটির গোল রক্ষক ইয়াসিন বুনু কানাডিয়ান খেলোয়াড়দের জন্য গোল পোস্টে পাথর হয়ে দাড়িয়ে ছিল। ফলে ৩ গোল হজম করে কোন গলে না করতে পেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো স্বাগতিক দেশকে।
ম্যাচের শুরু থেকে প্রথম ৪৫ মিনিটে পরিষ্কার সুযোগ কাজে লাগাতে পারেনি মরক্কো। বিরতি থেকে ফিরেই বদলে যায় ম্যাচের চিত্র। ৫০তম মিনিটে আশরাফ হাকিমির নেওয়া ফ্রি-কিক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে কানাডার জাল কাঁপান আজ্জেদিন উনাহি। সেই গোলেই ম্যাচের অচলাবস্থা ভাঙে এবং আত্মবিশ্বাস ফিরে পায় মরক্কো।
গোল হজমের পর সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের গতি বাড়ায় কানাডা। তবে অতিরিক্ত খেলোয়াড় সামনে তুলে আনায় রক্ষণে ফাঁকা জায়গা তৈরি হতে থাকে। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগায় মরক্কো। ৮২তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে আবারও গোল করেন উনাহি। নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে মরক্কোকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই মিডফিল্ডার।
দুই গোলে পিছিয়ে পড়ার পর কানাডা সর্বশেষ চেষ্টা চালালেও ম্যাচে আর ফিরতে পারেনি। বরং যোগ করা সময়ে আরেকটি দ্রুত আক্রমণ থেকে ব্যবধান আরও বাড়ায় মরক্কো। বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমি দুর্দান্ত ফিনিশিংয়ে তৃতীয় গোলটি করে কানাডার শেষ আশা নিভিয়ে দেন।
প্রথমার্ধে কানাডা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও দ্বিতীয়ার্ধে অভিজ্ঞতা, পরিকল্পিত আক্রমণ এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় স্পষ্ট ব্যবধান গড়ে তোলে মরক্কো। উনাহির জোড়া গোল ও বুনুর নির্ভরযোগ্য গোলকিপিংয়ে ভর করে ৩-০ ব্যবধানের জয় নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পা রাখল উত্তর আফ্রিকার দলটি।