• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সৌরশক্তিচালিত প্রযুক্তি ব্যবহার কৃষকের ব্যয় কমবে: ফখরুল

রাজশাহী প্রতিনিধি / ২৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিচালিত প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশীয় প্রযুক্তিনির্ভর দ্ভাবন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কৃষকদের সেচ ব্যয় কমিয়ে আনবে। এর দেশের শিক্ষিত ছেলে-মেয়েদের প্রযুক্তিগত উদ্ভাবনে মেধা বিনিয়োগ করা জরুরী।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজার চুনিহাড়ী পশ্চিমপাড়ায় সোলেমান আলীর নিজস্ব উদ্ভাবন সোলার সেচপাম্প দেখে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগাতে উদ্ভাবক মো. সোলেমান আলীর মতো তৈরি ‘সোলেমান সোলার সেচপাম্প’ সারাদেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেবে সরকার। পাশাপাশি শিক্ষিত ছেলে-মেয়েদের প্রযুক্তিগতভাবে নতুন কিছু করতে এগিয়ে আসতে হবে।”

মন্ত্রী বলেন, “বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরো সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।”

এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category