• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোয় স্পেন

ইউনাইটেড ডেস্ক / ২৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপের নকআউট পর্বেও দুর্দান্ত  খেলে ছন্দ শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে রালফ রাংনিকের অস্ট্রিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে লা রোজা। মিকেল ওয়ারজাবালের জোড়া গোলের সঙ্গে একটি গোল যোগ করেন পেদ্রো পোরো।

প্রথমার্ধে একাধিকবার গোলের খুব কাছে পৌঁছেও ভাগ্য সহায় হয়নি স্প্যানিশদের। ২৯ মিনিটে কর্নার থেকে মার্ক কুকুরেয়ার জোরালো শট জালে জড়ালেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়। চার মিনিট পর মিকেল ওয়ারজাবালের নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক শ্লাগার। ৩৫ মিনিটে অফসাইডের কারণে লামিন ইয়ামালের একটি প্রচেষ্টাও বাতিল হয়।

তবে ৩৬ মিনিটে আর অপেক্ষা করতে হয়নি স্পেনকে। মাঝমাঠ থেকে পেদ্রির চমৎকার দৌড়ের পর বল পৌঁছে যায় বাম প্রান্তে থাকা কুকুরেয়ার কাছে। তার নিখুঁত নিচু ক্রসে কাছ থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন ওয়ারজাবাল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে অস্ট্রিয়া। তবে স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে তাদের আক্রমণ খুব একটা কার্যকর হয়নি। ৬১ মিনিটে বদলি হিসেবে নামা সাসা কালাইজিচের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরার সম্ভাবনাও শেষ হয়ে যায়।

দুই গোলে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি অস্ট্রিয়া। ৭৯ মিনিটে কার্নি চুকুয়েমেকার শট অল্পের জন্য বাইরে চলে গেলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয় তাদের।

ম্যাচের ৮৯ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন ওয়ারজাবাল। বাম দিক দিয়ে উঠে এসে কুকুরেয়ার দেওয়া নিচু ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি। ম্যাচে দ্বিতীয় অ্যাসিস্টও তুলে নেন কুকুরেয়া।

শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে স্পেন। বলের দখল, সুযোগ সৃষ্টি এবং আক্রমণের ধার—সব বিভাগেই অস্ট্রিয়াকে স্পষ্টভাবে ছাড়িয়ে যায় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

এই জয়ে শেষ ষোলোয় স্পেনের প্রতিপক্ষ হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category