বিনামূল্যে এইচএসসি পাশে আইটি প্রশিক্ষণ দিচ্ছে এইচ.টি.এন ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজী। প্রধানমন্ত্রীর কার্যালয় এর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এসেট প্রজেক্টের আওতায় ৩ মাস মেয়াদী কোর্সটিতে থাকছে ডিজিটাল মার্কেটিং, ফ্রি ফ্রিল্যান্সিংসহ মোট ৫ ধরণের প্রশিক্ষণের সুযোগ। এছাড়া প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা আর্থিক সুবিধাও পাবেন।
আবেদনের যোগ্যতা ও সময়সীমা:
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যশোর-মাগুরা রোড, বাহাদুরপুর এলাকায় অবস্থিত এইচ.টি.এন ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজীতে সরাসরি যোগাযোগ করে আবেদন করা যাবে। এর জন্য প্রয়োজনীর কাগজ সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদনের সময় এবং পরীক্ষার দিন প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি এবং এইচএসসি পাশের মূল সনদ বা সত্যায়িত কপি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে কম্পিউটারে প্রাথমিক জ্ঞান রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
শর্তাবলী ও সুযোগ-সুবিধা সমূহ:
প্রশিক্ষণার্থীদের জন্য আকর্ষণীয় সব সরকারি সুবিধা রয়েছে। এর জন্য প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের ভাতা হিসেবে ১১২০০ টাকা প্রদান করা হবে। এই অর্থ গ্রহণের জন্য শর্ত অনুযাী প্রশিক্ষণার্থীদের প্রতিটি ক্লাসে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে।