• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

অবশেষে বড় পর্দায় বিশ্বকাপ, ছাত্রদলের উদ্যোগে‌ প্রাণ ফিরল ক্যাম্পাসে

তিতুমীর কলেজ প্রতিনিধি: / ৫১ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

দীর্ঘদিনের প্রত্যাশার পর সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের জন্য এলইডি স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ খেলা প্রদর্শনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে এবং ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সোমবার (২৯ জুন) ব্রাজিল ও জাপানের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচ দিয়ে কলেজ ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ খেলা প্রদর্শনের কার্যক্রম শুরু হয়। ম্যাচটিতে জাপানকে ২-১ গোলে হারিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নেয় ব্রাজিল। খেলা উপভোগ করতে সন্ধ্যা থেকেই ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থীরা।

খেলা প্রদর্শনী নিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মইদুল ইসলাম পারগ বলেন, বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো দেখতে আমাদের অনেক সময় ক্যাম্পাসের বাইরে যেতে হয়েছে। এতে ভোগান্তির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও ছিল। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার দাবি জানিয়ে আসছিল। আজ সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্যাম্পাসে এলইডি স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। আশা করি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোও একইভাবে প্রদর্শন করা হবে।

ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম অন্তু বলেন, বিশ্বকাপের শুরু থেকে ক্যাম্পাসে খেলা দেখতে না পেরে খারাপ লাগছিল। তবে ব্রাজিল-জাপান ম্যাচ দিয়ে কলেজে খেলা প্রদর্শন শুরু হওয়ায় আমরা আনন্দিত।

তিনি বলেন,‌ নিজেদের ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা আলাদা। তার ওপর প্রিয় দল ব্রাজিলের জয় আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। আশা করি পরবর্তী ম্যাচগুলোও আমরা ক্যাম্পাসেই উপভোগ করতে পারব।

তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, এলইডি স্ক্রিনে খেলা দেখানো তিতুমীরের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল। শিক্ষার্থীদের সেই দাবির প্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্বতঃপ্রণোদিত হয়ে নিজ অর্থায়নে তিতুমীরের শিক্ষার্থীদের জন্য এলইডি স্ক্রিনের ব্যবস্থা করেছেন। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এ স্ক্রিনে খেলা প্রদর্শন করা হবে। এ উদ্যোগের জন্য আমি ও তিতুমীরের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category