• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায়

নিজস্ব প্রতিবেদক / ১১৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারী ইউনিয়নের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাগেরহাটের তাপস কুমার রায়।

 

তিনি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পূর্ব সায়েরা গ্রামের আকুল চন্দ্র রায়ের ছেলে।

 

 

দীর্ঘদিন ধরে তিনি পিডিবিএফ কর্মচারীদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা ও উপজেলা শ্রমিকদল এবং বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

 

অভিনন্দন বার্তায় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বাগেরহাট জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কচুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. জিল্লুর শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর শেখ, রামপাল উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, ফকিরহাট উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসআই রুবেল, মোল্লাহাট উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাইন বিল্লাহ এবং সাধারণ সম্পাদক শেখ রাসেলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম খান নাসিম এবং ঢাকা উত্তর শ্রমিকদলের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাজী শাহ আলম রাজার স্বাক্ষরিত এক পত্রে তাপস কুমার রায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category