• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চমক দেখানো কেপ ভার্দেকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা, লামায় রিসোর্ট মালিক ও তার সহযোগিদের বিরুদ্ধে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ; ২ ধর্ষক গ্রেফতার ৪৭তম বিসিএসের  ফলাফলে ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ বিপৎসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় আগামী ১মাস হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি গ্রুপসেরা হলে বিশ্বকাপ জেতা হয় না আর্জেন্টিনার! এবার কি বদলাবে সেই গল্প? একই দিনে দুই দেশে উড়োযান দুর্ঘটনায় ২৫ জন নিহত মৌসুমী ফল উৎসবের মধ্য দিয়ে সতিকসাসের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

ভবিষ্যদ্বাণী সত্যি হচ্ছে? কেপ ভার্দের কাছে আর্জেন্টিনার বিদায়ের দাবি

খেলা ডেস্ক / ২৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

ফুটবলের লড়াই মাঠে গড়ানোর আগেই অনেক সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মাঠের বাইরের ব্যক্তিরা। ২০২৬ বিশ্বকাপে এবার তেমনই আলোচনায় রয়েছেন ঘানার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক চিকিৎসক নানা কওয়াকু বোনসাম। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে নিয়ে তার করা ভবিষ্যদ্বাণী সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার তিনি আরও চমকপ্রদ একটি দাবি করেছেন।

বোনসামের ভাষ্য, নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে পরের রাউন্ডে উঠে যাবে। রাউন্ড অব ৩২ সামনে রেখে তিনি বলেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে এই বিশ্বকাপ থেকে বিদায় করবে।’ তার এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে ঘানা ও ইংল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচের আগে হ্যারি কেনকে নিয়ে ‘অভিশাপ’ দেওয়ার দাবি করেছিলেন নানা কওয়াকু বোনসাম। সে সময় তিনি বলেছিলেন, ‘কেনকে গোল করতে দেব না।’ পরে ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং ইংল্যান্ডের অধিনায়কও গোলের দেখা পাননি। যদিও অনেকেই ঘটনাটিকে নিছক কাকতালীয় বলে মনে করেন, তবুও বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।

ম্যাচ শেষে অবশ্য বোনসাম জানান, তিনি হ্যারি কেনের ওপর থেকে সেই অভিশাপ তুলে নিয়েছেন এবং পরবর্তী ম্যাচেই ইংলিশ অধিনায়ক গোল করবেন। পরে পানামার বিপক্ষে ম্যাচে কেন গোল করলে তার সেই ভবিষ্যদ্বাণীও সত্যি হয়। এমনকি মজার ছলে তিনি বলেন, ‘হ্যারি কেন আমার শত্রু নয়। আমার একটি সন্তান আছে, যার নাম আমি হ্যারি কেনের নামে রাখতে চাই।’

শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্বকাপ নিয়েও বড় ধরনের ভবিষ্যদ্বাণী করেছেন এই ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার দাবি, ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোই ট্রফি উঁচিয়ে ধরবেন। বোনসামের মতে, এই বিশ্বকাপের ভাগ্য নাকি মাঠের লড়াই শুরুর আগেই নির্ধারিত হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category