• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চমক দেখানো কেপ ভার্দেকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা, লামায় রিসোর্ট মালিক ও তার সহযোগিদের বিরুদ্ধে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ; ২ ধর্ষক গ্রেফতার ৪৭তম বিসিএসের  ফলাফলে ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ বিপৎসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় আগামী ১মাস হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি গ্রুপসেরা হলে বিশ্বকাপ জেতা হয় না আর্জেন্টিনার! এবার কি বদলাবে সেই গল্প? একই দিনে দুই দেশে উড়োযান দুর্ঘটনায় ২৫ জন নিহত মৌসুমী ফল উৎসবের মধ্য দিয়ে সতিকসাসের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতার আলোচনা

ইউনাইটেড ডেস্ক / ৪০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এসময় তারা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

২৮ জুন (রোববর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান হাইকমিশনের তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category