• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের সুযোগ নেই: নেতানিয়াহু

ইউনাইটেড ডেস্ক / ৭৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ভূখণ্ডে ইসরায়েল ও ফিলিস্তিন- দুটি রাষ্ট্রের কোনো সুযোগ নেই। খবর আলজাজিরার।

লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত চুক্তি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানান, আসন্ন নির্বাচনে ক্ষমতায় ফিরলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা থাকবে না।

নেতানিয়াহু বলেন, আমি যে জাতীয় সরকার গঠন করতে চাই, তার অন্যতম নীতি হলো- দুই রাষ্ট্রের কোনো জায়গা নেই। সমুদ্র থেকে জর্ডান নদী পর্যন্ত দুটি রাষ্ট্রের কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, তিন বছর আগে, যুদ্ধের আগে এ বিষয়ে জনমত বিভক্ত ছিল। তখন উল্লেখযোগ্যসংখ্যক মানুষ দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করতেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। বর্তমানে এটি জাতীয় ঐকমত্যের একটি ভিত্তিতে পরিণত হয়েছে।

<span;> <span;>দীর্ঘদিন ধরেই নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন। তার সাম্প্রতিক মন্তব্যে আবারও স্পষ্ট হলো, ক্ষমতায় ফিরলে তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ সমর্থন করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category