চলতি বিশ্বকাপে ৪৮টি দল ফুটবল মহারণে অংশ নিয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এতগুলো দল খেলছে পরস্পরের বিরুদ্ধে। ইতোমধ্যেই ৬টি গ্রুপের প্রথম পর্বের সবগুলো খেলা শেষ। ফলে কোন দল যাচ্ছে নকআউট পর্বে স্পষ্ট হয়ে গেছে। প্রথম পর্ব থেকেই বাদ পড়ল কোন দল সেটাও প্রায় জানা।
বিশ্বকাপে এবার দলগুলো ১২টি গ্রুপে খেলছে। প্রতি গ্রুপে চারটি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। কোন দল নকআউট পর্বে উঠল চলুন জেনে নেই:
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ বি: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
গ্রুপ ই: জার্মানি, আইভোরিকোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন
গ্রুপ আই: ফ্রান্স, নরওয়ে
গ্রুপ জে: আর্জেন্টিনা
গ্রুপ কে: কলম্বিয়া
প্রথম পর্বের সবগুলো ম্যাচে শেষে নিশ্চিত হবে উল্লিখিত চূড়ান্ত ১৯ দলের সঙ্গে আর কোন ১৩টি দল নকআউট পর্বে খেলবে। নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির সেরা দুটি দল এবং তাদের সঙ্গে সেরা ৮টি তৃতীয় স্থানে অবস্থানকারী দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের বাঁচা-মরার লড়াই অর্থাৎ এই নকআউট পর্ব।
উল্লেখ্য আজ ২৬ জুন পর্যন্ত পয়েন্ট টেবিলে অবস্থান অনুযায়ী ৮টি দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। দলগুলো হলো: তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।