• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তেহরান আলোচনা করবে না

আন্তর্জাতিক ডেস্ক / ৩১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসারাইলের মুহুর মুহুর আক্রমণের জবাবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তেহরান কোনো অবস্থাতেই আলোচনা করবে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি না থাকলে গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত।

মঙ্গলবার (২৩ জুন) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পেজেশকিয়ান বলেন, ‘আমাদের আত্মরক্ষার জন্য যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলো না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত। তারা বৃদ্ধ বা শিশু— কাউকেই রেহাই দিত না।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো পরিস্থিতিতেই, কারো সঙ্গে, কখনোই আমাদের প্রতিরক্ষা সক্ষমতার বিষয় নিয়ে আলোচনা করব না।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পক্ষগুলোর মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনো কথাই উল্লেখ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category