• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

আজ ১৪৪৮ হিজরী,আরবি নববর্ষের প্রথম দিন

নিজস্ব প্রতিবেদক / ৫৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

ইসলামী বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি নতুন বছরের প্রথম দিন মুসলিম উম্মাহর অত্যন্ত আনন্দের।আজ ১৭ জুন (বুধবার) বাংলাদেশে ১৪৪৮ হিজরী সন শুরু হয়।সৌদি আরবসহ মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৪৪৮ হিজরী শুরু হয় ১৬ জুন থেকে।

শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ঐতিহাসিক মক্কা থেকে মদিনায় হিজরতের প্রতীক হল এই মহরম মাস। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত কে স্মরণীয় করে রাখতে এই বর্ষপঞ্জি শুরু হয় ।

ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রঃ) তার খেলাফতকালে সাহাবীদের সাথে আলোচনা করে এই হিজরী সন প্রবর্তন করেন। পরবর্তীতে ৬২২ খ্রিস্টাব্দ কে হিজরি সনের প্রথম বছর এবং মহরম মাস কে প্রথম মাস ধরা হয়।

বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতই বাংলাদেশেও প্রতিবছর হিজরী নববর্ষ পালিত হয়। তবে ইংরেজি ও বাংলা নববর্ষের মত জাঁকজমকপূর্ণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে এটি পালন করা হয় না ।বরং এটি পালন করা হয় মসজিদে মিলাদের মাধ্যমে। ইসলামী মাহফিল,সভা ও দোয়ার মাধ্যমে।

হিজরী সনের তাৎপর্য নিয়ে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরা হলো

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন বলেছেন,হিজরী সন মূলত রাসুলুল্লাহ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক স্মারক, যা খলিফা হযরত ওমর (রা.)-এর আমলে গণনা শুরু হয়। কোনো উদ্দামতা ছাড়া অত্যন্ত ভাবগাম্ভীর্য, বিশেষ দোয়া ও সরকারি ছুটির মাধ্যমে বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোতে এই নববর্ষ উদযাপিত হয়। বাংলাদেশেও ১লা মহররম সরকারি ছুটি থাকে। তবে বাঙালির জীবনে হিজরী সন সবচেয়ে বেশি জড়িয়ে আছে দৈনন্দিন ধর্মীয় কর্মকাণ্ডে। আমাদের পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শবে বরাতের মতো প্রধান উৎসবগুলো এই সনের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়। সংক্ষেপে, হিজরী সন মুসলিমদের ঐক্য, ত্যাগ ও ধর্মীয় সংস্কৃতির এক জীবন্ত প্রতীক।

ইসলামের  ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আহনাফ তাহমিদ বলেছেন,নতুন একটি হিজরী বছরের আগমন আমাদের জীবনকে নতুন করে সাজানোর তাগিদ দেয়। এটি মূলত আমাদের অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আত্মশুদ্ধি অর্জন এবং আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ। আসুন, নতুন হিজরী বছরের এই পবিত্র ক্ষণে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সমাজে শান্তি, সম্প্রীতি, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার দৃঢ় অঙ্গীকার করি।

নতুন হিজরী বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক কল্যাণ, ন্যায় আর তাকওয়ার আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category