• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ডেঙ্গুতে আক্রান্ত আরও ৮৭জন গণভোটের রায় বাস্তবায়নে শনিবার খুলনায় ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ জনগণের টাকা পাচার হতে দেবো না : প্রধানমন্ত্রী ভারত নির্ভরতা কাটাতে প্রতিরক্ষা-কৃষিতে বরাদ্ধ বাড়ানো উচিত : ড. মিজানুর রহমান জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত পণ্যের করহার যথেষ্ট নয়: আহছানিয়া মিশন সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে ‘গেম-চেঞ্জার’ বললেন: কানাডার প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ থাকছে না :ইসি

ইউনাইটেড ডেস্ক / ৩৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রাখছে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের খসড়া বিধিমালা ও আচরণবিধিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

টিবিএসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় ।

কমিশন স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের জন্য আচরণবিধির খসড়া তৈরি করেছে। গত ১০ জুন এসব খসড়া ইসির ওয়েবসাইটে প্রকাশ করে ৩০ জুনের মধ্যে জনসাধারণের মতামত চাওয়া হয়েছে। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে ভোট দিতে পারেন। তবে স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত বিদ্যমান আইনে এমন কোনো বিধান নেই।

এসব নির্বাচন দলীয় প্রতীক ছাড়া নির্দলীয় ভিত্তিতে আয়োজনের বিধানও বহাল রাখা হয়েছে। সিদ্ধান্তের ব্যাখ্যায় ইসি বলেছে, প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো, তা সংগ্রহ ও যাচাই করা এবং নির্ধারিত সময়ের মধ্যে গণনা প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল হবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের জন্য ডাকযোগে ভোটের সুযোগ না রাখা যথাযথ হবে না। তারা বাংলাদেশের নাগরিক ও ভোটার। তাদের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’আরও বলেন, ‘জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রে যেসব সমস্যা হয়েছে, সেগুলো পর্যালোচনা করে সমাধান বের করা উচিত। কিন্তু এসব চ্যালেঞ্জের কারণে প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা উচিত হবে না।স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ডাকযোগে ভোট দেওয়ার বিষয়ে আইনে স্পষ্ট বিধান না থাকলেও বিষয়টি নীতিগত। প্রবাসীদের সব নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত।’তিনি আরও বলেন, ‘প্রয়োজনে নির্বাচন কমিশন বিধিমালা বা প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা চালু করতে পারে। সরকার চাইলে আইনও সংশোধন করতে পারে। শেষ পর্যন্ত এটি একটি নীতিগত সিদ্ধান্ত।’

এবিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ বলেন, ‘প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নতুন কোনো ব্যবস্থা রাখা হয়নি। স্থানীয় সরকার নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগও থাকবে না। ইসির এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন প্রবাসীরা। তারা বলছেন, জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে তাদেরকে বাইরে রাখা বৈষম্যমূলক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category