• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

পুশইনে বিএসএফকে সহায়তায় আটক ৭ বাংলাদেশি

ইউনাইটেড ডেস্ক / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফকে পুশইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

১৬ জুন(মঙ্গলবার) সকালে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম এ তথ্য জানিয়েছেন।

আটকৃত ৭জন হলেন- দোস মোহাম্মদের ছেলে বাবুল আক্তার (৪০), আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক (৩৮), ওবায়দুল রহমানের ছেলে রয়েল (২৮), কালুমদ্দিনের ছেলে আজম (৩৫), জমসেদ আলীর ছেলে আজম (৩৮), নাইমুলের ছেলে আসমাউল হক (৩৩) ও ধুলুর ছেলে মেসবাহুল হক (৩০)। তাদের বাড়ি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামে।

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ওই নারীকে বাংলাদেশে আসতে সহায়তা করেন সাত বাংলাদেশি। তারা সবাই রোকনপুর সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা পুশইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করে। রাত ৪টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। পরে পুলিশ আরো তিনজনকে একই অভিযোগে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফের ৮৮ ব্যাটালিয়য়েনর আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা রাতে নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশইন প্রতিহত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category