• বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী

ইউনাইটেড ডেস্ক / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। স্ট্যান্ডার্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মাহমুদ চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে ইস্টার্ন ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং খাতে ২৬ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন রিয়াদ মাহমুদ চৌধুরী করপোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বিশেষায়িত ইসলামী ব্যাংকিং কাঠামো গঠন এবং ডিজিটাল ট্রেড সলিউশন প্রণয়নে ভূমিকা পালন করেন।
রিয়াদ মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিকম ও এমকম এবং পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুডিস ও ওমেগা করপোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিসে সনদপ্রাপ্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category