• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি আগের সরকার ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর অনেক বড় আর্থিক দায় চাপিয়েছে : বিদ্যুৎমন্ত্রী ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে কিছুই জানতেন না নেতানিয়াহু এক-তৃতীয়াংশ টাকা কিছু ব্যাংক থেকে চুরি হয়ে গেছে: গভর্নর ১২ হাজার কোটির বেশি বরাদ্দ পেয়েছে ৫৮ পাবলিক বিশ্ববিদ্যালয় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল অন্যায্য: গাজী আতাউর রহমান ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ‌‘ফাঁপা বুলি ও প্রতারণামূলক’: এনসিপি  আদ্‌-দ্বীন হাসপাতালের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বাংলা‌দে‌শে এসেছেন ভার‌তের নতুন হাইকমিশনার

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল অন্যায্য: গাজী আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক / ২৫ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

 

বৃহস্পতিবার (১১ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের দায় বা অবহেলা প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তবে দেশের স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করা একটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

তিনি আরও বলেন, গত ঈদুল আজহার আগের দিন মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুতে সবাই গভীরভাবে ব্যথিত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং তদন্তে যাদের দোষ বা দায়িত্বে গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

 

গাজী আতাউর রহমানের মতে, দায়ীদের শাস্তি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং প্রয়োজনে হাসপাতালের ত্রুটির ক্ষেত্রে জরিমানা আরোপ করা যেতে পারে। তবে কোনোভাবেই আদ্-দ্বীন হাসপাতালের মতো দীর্ঘদিনের সেবামূলক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা উচিত নয়। তিনি স্বাস্থ্য অধিদপ্তরকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

 

তিনি অভিযোগ করে বলেন, দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক অনিয়ম ও অরাজকতা রয়েছে। অনেক হাসপাতাল মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলেও অতিরিক্ত খরচ আদায় করে। এর বিপরীতে স্বল্প আয়ে মানসম্মত সেবা দিয়ে আসছে আদ্-দ্বীন হাসপাতাল।

 

তার দাবি অনুযায়ী, ২০০০ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রায় ২৬ বছর ধরে সেবা দিয়ে আসছে এবং এ সময়ে প্রায় ২ কোটি রোগী চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি দেড় লক্ষাধিক সার্জারি এবং প্রায় বিশ লক্ষাধিক গর্ভবতী নারীর সেবা দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, এত বিপুল সংখ্যক সেবা প্রদান সত্ত্বেও বিগত ২৬ বছরে বড় ধরনের কোনো দুর্ঘটনার রেকর্ড নেই, যা হাসপাতালটির ব্যবস্থাপনার দক্ষতা ও আন্তরিকতার প্রমাণ। সাম্প্রতিক নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাই ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category