• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে দামকমেছে পেঁয়াজের, স্বস্তিতে ক্রেতারা কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, বিচারের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন হ্যান্ডবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ যেভাবে দেখবেন অনলাইনে ফুটবল বিশ্বকাপ খেলা রুপচর্চার ৭ প্রসাধনীতে কর ছাড় গণমুখী বাজেট উপস্থাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন ইরানে আজ রাতেই আরও বড় হামলার হুঁশিয়ারি, খারগ দ্বীপ নিয়ন্ত্রণেরও ইঙ্গিত ট্রাম্পের সরাইলে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, সাথে অন্য ভাতাও বাড়বে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে ৫ হাজার টাকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা টাইগাররা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে সিরিজ। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম সিরিজ জয়।

 

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচেই আসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য। আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তুলতেই নামে বৃষ্টি। দীর্ঘ বিরতির পর বিকেল ৫টা ১৫ মিনিটে খেলা শুরু হলেও ওভার কমিয়ে আনা হয় ৪১-এ। ফলে অস্ট্রেলিয়া আর ব্যাটিংয়ে ফিরতে পারেনি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। সেই লক্ষ্য ৩৫ ওভারেই ৫ উইকেট হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা।

 

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। জাভিয়ের বার্টলেটের বলে সাজঘরে ফেরার পর চাপের মুখে পড়ে টাইগাররা।

 

তবে সেই চাপ সামাল দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। বৃষ্টিভেজা উইকেটে ধৈর্যের সঙ্গে ব্যাট করে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি।

 

দ্বিতীয় উইকেটে তাদের ব্যাট থেকে আসে ৮৬ রান। ব্যক্তিগত অর্ধশতকের পথে থাকা সৌম্য সরকার ফিফটি থেকে মাত্র ৮ রান দূরে থামেন। ৪৭ বলে ৪২ রান করে ম্যাট রেনশর শিকার হন তিনি। দলীয় ৮৬ রানে সৌম্যর বিদায়ের পর শান্তর সঙ্গে যোগ দেন লিটন দাস।

 

তবে শান্ত-লিটনের জুটিও খুব বেশি দূর এগোয়নি। এই জুটিতে ১২ রান যোগ হওয়ার পর ৪২ রানের ইনিংস খেলে বিদায় নেন শান্ত। এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে এগোনোর চেষ্টা করেন লিটন, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ২১ রান করে আউট হন এই উইকেটকিপার ব্যাটার। দলীয় ১২২ রানে লিটনের বিদায়ের পর ১৪৪ রানে ফিরে যান আগের ম্যাচের নায়ক মোসাদ্দেক হোসেনও।

তবে শেষ দিকে আর কোনো ভুল করেননি তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে তারা গড়ে তোলেন অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। মিরাজ ২২ রানে অপরাজিত থাকেন, আর হৃদয় অপরাজিত থাকেন ৪০ রানে। এই জুটির হাত ধরেই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category