• বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল বিশ্বকাপ: হিলিতে পতাকা বিক্রি জমজমাট স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ  পঞ্চম শ্রেণির ছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের দায়ে মুদি দোকানি গ্রেফতার মে মাসে আইসিসি সেরা খেলোয়ার বাংলাদেশের তাইজুল ও মুশফিকুর ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক দুই শিশু সন্তানকে কাঁঠাল খেতে দিয়ে মা ঘুমিয়ে পড়ে; পুকুরে ডুবে শিশুদের মৃত্যু  শিশুমৃত্যু নিয়ে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী ইউরোপে যাওয়ার পথে সাগরে প্রাণ হারালেন ১,৩০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী বাজেট অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ: প্রধান আসামি গ্রেফতার

দুই শিশু সন্তানকে কাঁঠাল খেতে দিয়ে মা ঘুমিয়ে পড়ে; পুকুরে ডুবে শিশুদের মৃত্যু 

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নড়াইল প্রতিনিধি 

নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) সম্পর্কে আপন দুই ভাই।

বুধবার (১০ জুন) দুপুরে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নড়াইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা বাবলু তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন

নিহত সহদর শিশুদ্বয় পৌরসভার ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।

স্বজনদের বরাতে বাবলু বলেন, দুই শিশুর মা ডলি বেগম ছেলেদের কাঠাল খেতে দিয়ে ঘরে বিশ্রাম নিতে যান। কিছুক্ষণ পরে বাইরে এসে তাদের আর খুঁজে পাচ্ছিলেন না।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই শিশুর মা ঘুমিয়ে ছিলেন। এ সময় শিশু দুটি বাড়ির বাইরে খেলাধূলা করছিল। একপর্যায়ে ছোট ভাই ওমর ফারুক বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই আবু বক্করও পানিতে নেমে ডুবে যায়। পরে ঘুম থেকে উঠে তাদের মা সন্তানদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অলোক কুমার বাকচী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category