• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশুমৃত্যু নিয়ে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী ইউরোপে যাওয়ার পথে সাগরে প্রাণ হারালেন ১,৩০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী বাজেট অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ: প্রধান আসামি গ্রেফতার ৩০ বছর পর কবর থেকে সালমান শাহর মরাদেহ তোলার নির্দেশ আদালতের ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরোও ৮ শিশুর মৃত্যু কাগুজে বাজেটের মূল্য নেই যদি জনগণের কল্যাণ নিশ্চিত না হয় : চরমোনাই পীর ঢাকা – ময়মনসিংহ – জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক কাল বাজেট পেশ, প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে অস্থিরতায় এবিবির উদ্বেগ প্রকাশ

ভূমিকম্পে ফিলিপাইনে ৪৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ২০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার দক্ষিণ ফিলিপাইনে উদ্ধারকারীরা একটি ধসে পড়া সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন।

সোমবার মিন্দানাও উপকূলের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে ভবন ধসে পড়েছে, ভূমিধস হয়েছে এবং দক্ষিণাঞ্চলীয় দ্বীপটির একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়।

‎স্থানীয় উদ্ধারকারী মিশেল চুয়া বুধবার এএফপিকে জানান, উদ্ধার অভিযানের শুরুতে প্রাণ শনাক্তকারী যন্ত্র একটি ‌‌‘দুর্বল স্পন্দন’ শনাক্ত করেছিল। কিন্তু যখন মরদেহের কাছে পৌঁছায়… তখন প্রাণের কোনো চিহ্ন ছিল না।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিহতদের অধিকাংশই দাভাও অক্সিডেন্টাল প্রদেশের বাসিন্দা ছিলেন এবং তাদের বেশিরভাগই ভূমিধস বা ভবনধসে নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category