• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মান পেলেন বাংলাদেশের ৬ শহীদ শান্তিরক্ষী বিয়ের ৪দিন পর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সিজেএফডির নতুন সভাপতি শামীম জাহাঙ্গীর, সম্পাদক তৌহিদ রাঙ্গামাটির দুর্গম সীমান্তে হঠাৎ অসুস্থ সদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে আনলো বিজিবি জামালপুরে সপ্তম ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণে অভিযোগে মামলা, ধর্ষক পলাতক দুই গ্রামবাসীর সংঘর্ষে ভৈরব রেলস্টেশন রনক্ষেত্র; ৮ পুলিশসহ আহত অর্ধশত বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর কে যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

রাঙ্গামাটির দুর্গম সীমান্তে হঠাৎ অসুস্থ সদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে আনলো বিজিবি

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিজিবি সদস্যকে তাৎক্ষণিকভাবে বিজিবি হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

অদ্য ০৬ জুন ২০২৬ তারিখ দুপুর ০১.০০ টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর হাবিলদার মোঃ এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি হতে লিংক টহলের মাধ্যমে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা এবং অবশভাব অনুভূত হয়। ঘটনার পরপরই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে ঢাকার পিলখানাস্থ বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে তাঁর মধ্যে Left-sided Hemiparesis জনিত উপসর্গ পরিলক্ষিত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দুর্গম পার্বত্য সীমান্তে কর্তব্যরত সদস্যের জীবন ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা গ্রহণ করে। দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থানরত একজন সদস্য যাতে অতি স্বল্প সময়ে উন্নত চিকিৎসা সুবিধার আওতায় আসতে পারেন, সে লক্ষ্যে বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখা সমন্বিত উদ্যোগে দ্রুত বিজিবি হেলিকপ্টার মোতায়েন করা হয়। বিজিবি হেলিকপ্টারটি দুপুর ২.৩৬ ঘটিকায় চিম্বুলুই বিওপি হতে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে। বর্তমানে হাবিলদার মোঃ এলাহান মিয়া সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি বিশ্বাস করে, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যই বাহিনীর অমূল্য সম্পদ। তাই দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তাঁর জীবনরক্ষা ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা মানবিক, দায়িত্বশীল ও অঙ্গীকারবদ্ধ। দুর্গম সীমান্ত অঞ্চলেও যাতে কোনো সদস্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিজিবি আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্য হওয়া সত্বেও তাকে সেনাবাহিনী পরিচালিত সিএমএইচ এ উন্নত চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category