• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ জমি সংক্রান্ত বিরোধে নরসিংদী সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুর ; আহত ২ হিলির রেল স্টেশন সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন  প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার সবাই সহযোগিতা করলে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে : সড়কমন্ত্রী ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, বজ্রসহ বৃষ্টির আভাস হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬
Oplus_131072

চাঁপাইনবাবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল চারটার দিকে খবর পেয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেটি উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। ইমন পায়েল শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা গ্রামের সিলু মোহরিলের ছেলে ও পৌর ছাত্রলীগের সহসাধারন সম্পাদক।বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
নিহতের স্বজনরা জানান,দীর্ঘদিন ধরে পারিবারিকসহ নানান কারনে হতাসাগ্রস্থ্য ছিলেন ইমন পায়েল। জুুম্মার নামাজের আগে এ নিয়ে প্রতিবন্ধি মায়ের সঙ্গে মান অভিমান হয়। এরপরেই নিজ ঘরে ঢুকে গলায় বেল্ট দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন,ঘরের ভিতরে বেল্ট দিয়ে গলায়  বাঁধানো অবস্থায় ছিল। তার ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেনি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
মোঃআশরাফুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category