• বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা গোপন চুক্তিতে রুশ সেনাদের ড্রোন প্রযুক্তির প্রশিক্ষণ দিচ্ছে চীন পল্লবীতে শিশু রামিসা হত্যা: পালাতে স্বামীকে সহায়তা করেন স্ত্রী, জানাল পুলিশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা; অধিনায়ক রোনালদো সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার আকার বাড়ছে: নরসিংদী থেকে আলোচনায় ড. মঈন খান ও ইঞ্জিনিয়ার আশরাফ নাটোরে পৃথক ঘটনায় দুই কিশোরসহ ৩ জনের মৃত্যু আ.লীগ সরকারে আমলে আইটি সেক্টরে হাজার কোটি টাকা লুট হয়েছে -ড.মঈন খাঁন জামালপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যূ

জামালপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যূ

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) ও ইয়ামিন (দেড় বছর) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলা পৃথক দুটি স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিদুল গাজী বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে এবং ইয়ামিন মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে পানিতে ডুবে মাহিদুল গাজীর মৃত্যু হয়।

সকালে শিশুটির মা লামিয়া আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় পরিবারের সদস্যদের অজান্তে মাহিদুল বাড়ির আঙিনা থেকে পাশের বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের কিনারা থেকে তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা বড় বাড়ি এলাকায় গর্তে জমে থাকা পানিতে ডুবে ইয়ামিনের মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ৮টার দিকে শিশুটির মা রান্নাঘরে কাজ করছিলেন। এসময় ইয়ামিন বাড়ির উঠানে খেলছিল। সম্প্রতি বাড়ির কাজের প্রয়োজনে উঠানের পাশে একটি গর্ত খুঁড়ে মাটি উত্তোলন করা হয়েছিল। বৃষ্টির কারণে সেই গর্তে পানি জমে ছিল। খেলার ছলে সবার অগোচরে শিশুটি পানিভর্তি গর্তে পড়ে তলিয়ে যায়।

পরে ইয়ামিনকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের গর্তে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তার মা। দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার কামালেরপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category