নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে
Reporter Name
/ ১
Time View
Update :
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
Share
গোলাম মোস্তাফিজার রহমান মিলনহিলি, দিনাজপুর প্রতিনিধি।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে।
আজ মঙ্গলবার দুপুর থেকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচলসহ পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরীণ পণ্য খালাস ও লোড-আনলোড কার্যক্রম পূর্বের নিয়মে চালু রয়েছে।
হিলি স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি আরমান সিদ্দিকী জানান, পাথরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও শিল্প কাঁচামালবাহী ভারতীয় ট্রাক আমদানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। একইভাবে বাংলাদেশ থেকেও বিভিন্ন পণ্য ভারতে রপ্তানির উদ্দেশ্যে বন্দর ত্যাগ করছে।