• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
রোববার (১ নভেম্বর)  সকাল ১০ টা সমায় জেলা যুব ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব উদ্যোক্তা ও আত্মকর্মীদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী।
প্রদর্শনীতে কুটিরশিল্পের তৈরি বিভিন্ন সামগ্রী, নারীদের হাতে তৈরি থ্রি-পিস ও পোশাক, হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের খাদ্যপণ্য স্থান পায়। উদ্যোক্তাদের নিজস্ব উদ্যোগে তৈরি এসব পণ্য দর্শনার্থীদের কাছে তুলে ধরা হয়। পাশাপাশি যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ, নিবন্ধিত যুব সংগঠনকে নিবন্ধন সনদ প্রদান এবং সংগঠনগুলোকে ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এ আয়োজনের মধ্য দিয়ে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উৎপাদনমুখী করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category