• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে একটি চিপস কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে(২৭অক্টোবর) সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় আলমগীর চিপস কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা। এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর জেলা সভাপতি আল আমিন এ সময় উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, চিপসে অননুমোদিত রঙ ও শিল্প লবন ব্যবহার, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকানো হয় কারখানাটিতে। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে অভিযান পরিচালনা করা হয় এবং সত্যতা পাওয়া যায়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেন ইউএনও। তিনি জানান, তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করেন মালিক আলমগীর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category