• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
দিনাজপুরের বিরামপুরে আয়োজিত চাকরি মেলায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের নিয়োগপত্র পেয়েছেন দুই চাকরিপ্রত্যাশী। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে নগদের মানবসম্পদ বিভাগের প্রধান (এইচআর হেড) অনুভব রহমান, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন ভূঁইয়া, রংপুর রিজিওনাল ম্যানেজার বরুন কুমার দাস, এরিয়া ম্যানেজার আমির ফেরদাউস এবং টেরিটোরি অফিসার সৈয়দ গোলাম মোরশেদ সৈকত উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে চাকরি মেলার উদ্বোধন করেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এতে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, পার্বতীপুর-ফুলবাড়ী আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, মন্ত্রীর এপিএস ডা. জাভেদ হোসেন এবং বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশিষ কুমারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা।
চাকরি মেলায় চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের ব্যাপক উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি তাঁদের চিন্তা-চেতনায় ইতিবাচক পরিবর্তন আনবে। নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে তরুণেরা কর্মজীবনে প্রবেশের সুযোগ পাবেন।
তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে উত্তরাঞ্চলের তরুণ-তরুণীদের নিজ এলাকায় চাকরির সুযোগ সৃষ্টি করা জরুরি। চাকরি মেলার মাধ্যমে প্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন। এতে কর্মজীবনে প্রবেশের পথ সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
মন্ত্রী আরও বলেন, দিনাজপুরের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। তাঁদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতা কাজে লাগাতে পারলে দিনাজপুরসহ উত্তরাঞ্চলকে সম্ভাবনাময় ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা সম্ভব। মেলায় চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি প্রতিবছর এ আয়োজন করার ঘোষণা দেন।
দিনাজপুর-৬ আসনের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার চাকরিপ্রার্থীদের জন্য এ মেলা বিশেষ গুরুত্ব বহন করছে। পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকার তরুণ-তরুণীরাও এতে অংশ নিচ্ছেন। মেলায় শতাধিক শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
নগদের দুই চাকরিপ্রার্থীর হাতে মন্ত্রীর নিয়োগপত্র তুলে দেওয়ার ঘটনা মেলায় অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এ আয়োজন স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category