• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করবে

ঈদুল আজহায় পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাসে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তারা জানিয়েছে, কোনো অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

শনিবার (২ মে) রাজধানীর পরীবাগে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের সব জেলা শাখা বা ইউনিটে এই নির্দেশনা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহম্মেদ এবং সভা পরিচালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম।

সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো-

ক) দেশের সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি যানজট ও দুর্ঘটনা নিরসনসহ সংশ্লিষ্ট সব সমস্যা চিহ্নিত করবে এবং কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেবে।

খ). গণপরিবহন ও পণ্য পরিবহনের গাড়িতে এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) দ্বিগুণ করায় মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সভায় জানানো হয়। এ ছাড়া টায়ার-টিউবসহ অন্যান্য যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সভায় বর্ধিত আয়কর কমানো এবং যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাসের দাবি জানানো হয়। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি ও মহাসচিবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

গ). সমিতিকে আরও গতিশীল করতে দেশের সব বৈধ সংগঠনকে এর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভাগীয় সভার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো সমাধানের সিদ্ধান্ত হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন- সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category