• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইন জুয়া চক্র: ৫ চীনা নাগরিক ফের রিমান্ডে বিদ্যুতের দাম ২৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাজধানীতে ওয়েব-এর প্রাক-বাজেট আলোচনা: নারী উদ্যোক্তাদের উন্নয়নে বাজেটের জন্য সুপারিশ প্রতিবেদন পেশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধা দিলে জনগণই প্রতিরোধ গড়বে: প্রধানমন্ত্রী কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই স্ট্রিট চাইল্ড বিশ্বকাপে চ্যাম্পিয়ন ব্রাজিল তিন উইকেট হারিয়ে শান্ত-মুশফিকের জুটিতে টিকে আছে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে প্রাণ গেল এক ব্যক্তির চীন সফর শেষে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

চীন সফর শেষে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

Reporter Name / ৪১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

চীন সফর শেষে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা কাটাতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে তার শীর্ষ উপদেষ্টারা সম্ভাব্য সামরিক কৌশল নিয়েও আলোচনা করছেন বলে জানা গেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল রাখতে বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কঠোর অবস্থানে রয়েছেন ট্রাম্প।

চীন সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “প্রস্তাবের প্রথম বাক্যটাই যদি পছন্দ না হয়, তাহলে আমি সেটি সরাসরি ফেলে দিই।”

তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার (১৩ মে) চীন সফরে যান ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে দুই দফা বৈঠক করেন তিনি। বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category