• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে ৩২জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। এতে ২৫ যাত্রী ও ৭ ক্রুসহ মোট ৩২ জন নিহত হয়েছেন। খবর রয়টার্স।

৫ অক্টোবর (সোমবার) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্ডো রাজ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

এক বিবৃতিতে টিনুবু বলেন, বিমানবাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে জানিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে নাইজেরিয়ান এয়ার ফোর্সকে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, দেশটির বিমানমন্ত্রী জানান, বিমানবাহিনীর এটিআর-৪২ উড়োজাহাজটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে ছিল। সোমবার ০৮১৩ জিএমটিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর একটি এটি।

পরে উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category