• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত বিদেশে উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীদের দেশে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গলাচিপায় স্বাস্থ্যঝুঁকিতে ডেঙ্গু-হামের রোগীরা গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী হাসিনা-আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত: রাশেদ খান জামায়াতকে নিয়ে রিজভীর বক্তব্য প্রত্যাহারের দাবি রেজাউল করিমের মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের কিশোর গ্যাংয়ের সন্দেহে কুমিল্লায় একরাতে ৬২৪জন আটক প্রবাসীর চলাচলের জমি দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

হাসিনা-আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত: রাশেদ খান

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তাবায়নে বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতোই একটি ফ্যাসিস্ট দল হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “জামায়াতে ইসলামী ব্রিটিশ আমল থেকেই মুনাফেকির রাজনীতি করে আসছে। গণ-অভ্যুত্থানের পর দলটি মজলুম অবস্থা থেকে এখন জালিমে পরিণত হয়েছে।” ভবিষ্যতে কোনোভাবে ক্ষমতায় গেলে জামায়াত আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category