• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সৌদির বিমান হামলায় ইয়েমেনের ছয়জন নিহত

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সৌদির বিমান হামলায় ইয়েমেনের অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। হুথিদের কৌশলগত বন্দরনগরী মোখায় এই হামলা চালিয়েছে যুবরাজের দেশ। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। আহতদের মধ্যেও এক শিশু ও এক নারী রয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা সাবা।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।

মোখা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী। সেখানে নতুন করে সৌদি বিমান হামলার ঘটনা দেশটির চলমান সংঘাতকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

‎সাবার প্রতিবেদনে বলা হয়েছে, মোখায় সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের গৃহযুদ্ধ চলছে। সৌদি আরব ইয়েমেন সরকারের সমর্থনে রয়েছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং লোহিত সাগর উপকূলবর্তী দেশটির বিভিন্ন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুতিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category