• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ডিএমপির অভিযানে ৪৭৪ জন গ্রেফতার

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গত ২৪ ঘন্টায় রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ১০২, মিরপুরে ৮০, গুলশানে ৩৫, উত্তরা বিভাগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়ে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করে।

অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা ও ৬২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, দুই ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিম ও ভিওআইপি সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। এর মধ্যে বাংলালিংকের ১৮ হাজার ৭৭টি, রবির ১ হাজার ২৬২টি, গ্রামীণফোনের ৭০০টি, এয়ারটেলের ১৫০টি এবং অন্যান্য ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন রয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category